Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বাসন্তীতে শুরু হল সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব

নুরসেলিম লস্কর, বাসন্তী, এনবিটিভি : শুক্রবার সন্ধ্যায় বাসন্তী কুলতলিতে শুরু হল সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব। এই মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নেতাজি গবেষক ডঃ পুরবী রায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, সাহা ইনস্টিটিউট প্রফেশর অফ ডাইরেক্টর গৌতম ভট্টাচার্য, মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা সহ বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর সহ আরও বিশিষ্টজনেরা।

শুক্রবার সন্ধায় ফিতা কেটে এবং পরে কুলতলী মিলন তীর্থ সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতির কারণে এই মেলাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই মেলায় রয়েছ কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক স্টল এছাড়াও রয়েছে স্বনির্ভর গোষ্ঠীদের একাধিক স্টল।

এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি গবেষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পূরবী রায় দাবি করেন, নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা যাননি, নেতাজীর মৃত্যু হয়েছে রাশিয়াতে। ভারত সরকার ও রাশিয়া এই দুই দেশ মিলে এই সত্যকে উদঘাটন করুক। তা না করলে সুন্দরবনবাসী এই মেলা থেকে তাদের দাবি তুলে ধরে। তারা যেন এই দাবিকে মান্যতা দিয়ে সুন্দরবন থেকে সেই দাবি করে সরকারের কাছে।

মেলার চেয়ারম্যান তথা সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা জানান, ‘ এই মেলা ২৮ জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই দশদিন কে বিভিন্ন মনীষীদের নামে উৎসর্গ করে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে এবং এই মেলার এবছরের মূল উদ্দেশ্য হলো ক্যানিং ২নং ঝড়খালি রেললাইন সম্প্রসারণ থমকে যাওয়া কাজকে আবার চালু করার দাবি জানানো এবং ক্যানিং মহকুমার মধ্যে মাতলা নদীর চরের উপর একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো।’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories