Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ডিএ নিয়ে আজ সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি, নজরে গোটা রাজ্য

আজ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি। এই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে। ২০১৬ সাল থেকে এই মামলার আইনি লড়াই চলছে।

সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি কজলিস্ট অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ১৪ নম্বর আদালতকক্ষে এই মামলার শুনানি হবে। ডিএ মামলাটি রয়েছে ৬১ নম্বর সিরিয়ালে। কজলিস্টে বলা হয়েছে, এটি ‘টপ অফ দ্য বোর্ড’ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ গুরুত্বের জায়গায় রয়েছে এই মামলা।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন,” আর কোনও অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না বলে কথা হয়েছে।” তিনি আশাবাদী, শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

রাজ্য সরকারের দাবি, পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ মেটাতে গেলে রাজ্য কোষাগারে প্রায় ৪০,০০০ কোটি টাকার অতিরিক্ত চাপ পড়বে কিন্তু কর্মচারীদের মত, এই আর্থিক যুক্তিতে রাজ্য সরকার দায় এড়াতে পারে না। সব মিলিয়ে আজকের এই শুনানি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories