Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ভালবাসা এক ক্ষ্যাপাটে জুয়ার নেশা”এজলাসে ধর্ষণে অভিযুক্তকেই বিয়ে করার প্রস্তাব দিলেন নির্যাতিতা

কবীর সুমন বলেছিলেন –

“শেষ চালে হেরে যাবই তবু আমি,আবার খেলব চাইবোই প্রতিশোধ”

এও যেন ঠিক তাই। তরুণের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগ করা হয়। রুজু করা হয় ধর্ষণের মামলা। অভিযুক্ত এই যুবকের ঘৃণ্য অপরাধের জন্য, তাকে কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করে আদালত। তবে এর পর যা ঘটলো, তার জন্য প্রস্তুত ছিল না কেউই। দোষী সাব্যস্ত তরুণকে বিয়ে করতে চান নির্যাতিতা। বৃহস্পতিবার এই ঘটনার শুনানি চলাকালী নির্যাতিতার প্রকাশ্য স্বীকারোক্তি শুনে খানিক স্তম্ভিত হয়ে পরে সকলেই। 

পরবর্তীতে বিচারপতিদের পরামর্শ অনুযায়ী, অভিযুক্ত ওই যুবক নির্যাতিতার হাতে ফুল দিয়ে নিজের প্রেম নিবেদন করেন । ঘটনাটি ঘটে শুনানি চলাকালীন এজলাসে জনসমক্ষে। ‘বার এন্ড বেঞ্চের’ নামক আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিচারপতি সতীশ শর্মার এজলাসে এই মামলাটি চলছিল। আদালতে মধ্যাহ্ন ভোজনের বিরতি চলাকালীন বিচারপতিরা দুই পক্ষকে ডেকে নিয়ে কথা বলেন। এই জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ও নির্যাতিতা দুজনেই জানান তারা একে অপরকে বিয়ে করতে চান। এর পরেই ঘৃণার গ্লানি বদলে গেলো প্রেমের বাণীতে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories