Sunday, September 6, 2026
28 C
Kolkata

ধর্মান্তরকরণ আইন ঘিরে বিতর্ক, যোগী সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

উত্তরপ্রদেশ সরকারের ধর্মান্তরকরণ আইনের সংশোধন নিয়ে এবার প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। ২০২৪ সালে এই পুরোনো আইনে কিছু নতুন ধারা যোগ করা হয়েছিল, যেগুলো নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তাই বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এ বিষয়ে বিস্তারিত জবাব দিতে বলেছে উত্তরপ্রদেশ সরকারকে।

লখনউয়ের শিক্ষাবিদ রূপরেখা ভার্মা এই আইনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাদের বক্তব্য, সংশোধিত আইনে ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার স্পষ্ট নয়। এতে মানুষের ব্যক্তিগত বিশ্বাসে হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হচ্ছে।

আদালতে আইনজীবী পূর্ণিমা কৃষ্ণার মাধ্যমে আরেকটি আবেদনও জমা পড়ে, যেখানে বলা হয়, এই আইনের কিছু ধারা সংবিধানের ১৪, ১৯, ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে। এসব অনুচ্ছেদ নাগরিকদের সমান অধিকার, বাকস্বাধীনতা,এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করে। তিনি আরও বলেন, এই আইন ধর্মীয় নিয়ন্ত্রণের নাম করে মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories