Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

উন্নাও ধর্ষণ মামলায় ধাক্কা প্রাক্তন বিজেপি বিধায়কের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ খারিজ সুপ্রিম কোর্টের

উন্নাও ধর্ষণ মামলায় বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার-এর জন্য বড় ধাক্কা। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের উপর দিল্লি হাই কোর্ট দেওয়া স্থগিতাদেশ শুক্রবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। মামলাটি নতুন করে শুনানির জন্য ফের দিল্লি হাই কোর্টে পাঠানো হয়েছে।

গত বছরের ডিসেম্বর মাসে উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের উপর শর্তসাপেক্ষ স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। সেই নির্দেশ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সেঙ্গারের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে করা আপিলের শুনানি তিন মাসের মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ না হলে সাজা স্থগিতের আবেদন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টকে।

সিবিআই আদালতে জানায়, অভিযুক্ত একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধ করলে তা অত্যন্ত গুরুতর বলে গণ্য হওয়া উচিত। অন্যদিকে সেঙ্গারের আইনজীবী দাবি করেন, মামলার নথি অনুযায়ী ঘটনার সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন না। তবে তদন্তকারী সংস্থা সেই দাবি খারিজ করে দেয়।

দিল্লি হাই কোর্ট আগে জানিয়েছিল, বিধায়ককে সরকারি কর্মী হিসেবে গণ্য করা যায় না, ফলে কঠোর ধারার প্রয়োগ প্রশ্নসাপেক্ষ। তবে সেই যুক্তি মানেনি সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০১৯ সালে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে সিবিআইয়ের বিশেষ আদালত সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। নির্যাতিতার পরিবারকে হুমকি ও হেনস্থার অভিযোগও সামনে আসে।

পরবর্তীতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় দায়ের পৃথক মামলায় ২০২০ সালে সেঙ্গারের ১০ বছরের কারাদণ্ড হয়। চলতি বছরের শুরুতেই সেই মামলায় তাঁর সাজা স্থগিতের আবেদনও খারিজ হয়েছিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories