Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুসলিম কলোনিতে বুলডোজার চলল কংগ্রেস শাসিত কর্নাটকে, কন্ঠস্বর জোরালো করলো মুসলিম লীগ

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে সম্প্রতি দু’টি মুসলিম অধ্যুষিত কলোনিতে বুলডোজার অভিযান চালানো হয়েছে। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ওয়াসিম কলোনি ও ফকির কলোনির ২০০-র বেশি পরিবার ঘর হারায়। কনকনে শীতের রাতে বহু মানুষ রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই উচ্ছেদের নিন্দা করে বলেন, কংগ্রেসশাসিত কর্নাটকে উত্তর ভারতের বুলডোজার মডেল ঢুকে পড়েছে। তাঁর এই মন্তব্যে কেরলে ভোটের মরশুমে কংগ্রেস চাপের মুখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কেরলের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা জবাব দেন।

মুসলিম লীগ দাবি করেছে, এটি উত্তরপ্রদেশের বুলডোজার অভিযানের সঙ্গে তুলনীয় নয়। তবে উচ্ছেদ হওয়া মানুষের অভিযোগ, কোনও আলোচনা ছাড়াই হঠাৎ তাঁদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। বহু বছর ধরে বসবাসের প্রমাণ থাকা সত্ত্বেও কেউ তা দেখতে আসেনি। বর্তমানে প্রায় ৩০০ পরিবার রাস্তার ধারে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন। এই ঘটনাকে ঘিরে কর্নাটকের রাজনীতিতে বিতর্ক আরও জোরদার হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories