ওয়াকফ আইনকে কেন্দ্র করে চলা দীর্ঘ মামলার রায় আগামী সোমবার ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। প্রায় চার মাস আগে, ২২ মে এই মামলার শুনানি শেষ হয়েছিল। প্রধান বিচারপতি বিজার গাভাই এবং বিচারপতি অগাস্টিন মাসিহের বেঞ্চে মামলাটি স্থগিত ছিল। জানা গেছে, রায়দান স্থগিত রাখার পর এখন তা প্রকাশ করা হবে। উল্লেখ্য, সংসদের দুই কক্ষে পাস এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর চলতি বছরের ৮ এপ্রিল থেকে কার্যকর হয় সংশোধিত ওয়াকফ আইন। এরপর থেকেই দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে বিভিন্ন সংখ্যালঘু সংগঠন প্রতিবাদ জানাতে শুরু করে। সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে তাই সকলের দৃষ্টি এখন নিবদ্ধ।


