Tuesday, October 20, 2026
28 C
Kolkata

ছেলের চিকিৎসার খরচ আর পাঠানো হল না বাবার! হায়দ্রাবাদে দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আব্দুল হালিমের

ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন আব্দুল হালিম। কিন্তু বাড়িতে টাকা পাঠানোর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হায়দ্রাবাদে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। জানা গিয়েছে মৃত আব্দুল হালিমের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার ভগবানগোলা লাগোয়া এক গ্রামে। কয়েক মাস আগে ছেলের অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার খরচ জোগাড় করতে হায়দরাবাদের পরিযায়ী শ্রমিকের কাজে যান হালিম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে কাজের ফাঁকে নিজের কর্মস্থল থেকে সাময়িক ছুটি নিয়ে বেরিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল বাড়িতে টাকা পাঠানো। একটি বেসরকারি মানি ট্রান্সফার আউটলেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি, ঠিক সেই সময় হঠাৎ করে একটি দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সজোরে ধাক্কা মারে তাকে।স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। এই খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে হালিমের পরিবারে। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে বিপাকে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories