Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের আগে নিজের বিরুদ্ধে কত ফৌজদারী মামলা আছে জানতে হাইকোর্টে ছুটলেন শুভেন্দু অধিকারী!

চলতি বিধানসভা নির্বাচনের আগে নতুন করে আইনি পথে হাঁটলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্ট-এর শরণাপন্ন হয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে একটি নির্দিষ্ট হলফনামা জমা দিতে হয়, যা ফর্ম ২৬ নামে পরিচিত। এই ফর্মে প্রার্থীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা, পেশা, আয়ের উৎস এবং তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত ফৌজদারি মামলার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হয়।

শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সঠিক সংখ্যা ও তথ্য দিচ্ছে না। ফলে তিনি এই গুরুত্বপূর্ণ হলফনামা পূরণ করতে সমস্যায় পড়ছেন। তাঁর মতে, সম্পূর্ণ তথ্য না থাকলে নিয়ম মেনে মনোনয়ন দাখিল করা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে তিনি প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার নির্দেশ চেয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories