Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ফের বিপাকে শুভেন্দু অধিকারী! উঠিয়ে নেওয়া হলো রক্ষাকবচ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে লাগবেনা আদালতের অনুমতি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাওয়া ‘রক্ষাকবচ’ তুলে নিল বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থা ২০২২ সালে এই রক্ষাকবচ দিয়েছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে কোনও নতুন এফআইআর দায়েরের আগে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু শুক্রবারের নির্দেশে শুভেন্দু অধিকারীর এই সুযোগসুবিধা আর থাকছে না। ফলে শুভেন্দুর রাজনৈতিক ও আইনি অস্বস্তি যে বাড়ল, তা বলাই যায়। ২০২২ সালে শুভেন্দুর আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন, প্রতিহিংসার রাজনীতিতে বিরোধী দলনেতাকে একাধিক মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। আদালত তাঁদের যুক্তি মেনে শুভেন্দুকে বিশেষ সুরক্ষা দিয়েছিল। ২০২২ সালে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের বিরোধিতা করেছিল অন্যান রাজনৈতিক দলগুলি এবং পরে বিষয়টি পৌঁছে যায় দেশের শীর্ষ আদালতেও।

শীর্ষ আদালতে মান্থার নির্দেশ বহাল থাকে। আদালতে শুভেন্দুর বিরুদ্ধে চলা ২০টি মামলার মধ্যে ১৫টি খারিজ হয়ে গেলেও বাকি চারটি, যার মধ্যে মানিকতলা মামলাও আছে তাতে সিবিআই ও রাজ্য পুলিশের যুগ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অনুমান করা হচ্ছে বাকি মামলাগুলিতে সিবিআই ও রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তের তাৎপর্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই রক্ষাকবচ প্রত্যাহার শুভেন্দুর জন্য বড় ধাক্কা। শাসকদল এখন পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। ফলে রাজ্যের রাজনীতিতে আবারও এক নতুন উত্তাপ তৈরি হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories