Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

গোমাংস কে কেন্দ্র করে যোগী সরকারকে আক্রমণ করলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল সংগমে পুণ্যস্নানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। স্বঘোষিত সন্ত স্বামী অভিমুক্তেশ্বরানন্দ অভিযোগ করেছেন, প্রয়াগরাজ প্রশাসন তাকে রথসহ পুণ্যস্নান করতে দেয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি মাঘ মেলায় যোগ না দিয়ে সেখান থেকে ফিরে যান।এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি দাবি করেন, শুধু গেরুয়া পোশাক পরা বা বড় বড় ভাষণ দিলেই কেউ প্রকৃত হিন্দু হতে পারে না। তার মতে, হিন্দুত্বের আসল দায়িত্ব হল গোসেবা ও ধর্মরক্ষা।বারাণসীতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ভারতে যে পরিমাণ গোমাংস রফতানি হয়, তার প্রায় ৪০ শতাংশ উত্তরপ্রদেশ থেকে হয়। এই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার দাবি, গোমাংস রফতানি করে বিদেশি মুদ্রা আয় করে রামরাজ্যের স্বপ্ন দেখা অর্থহীন। তিনি ৪০ দিনের সময় বেঁধে দিয়ে উত্তরপ্রদেশ সরকারকে গোমাংস রফতানি সম্পূর্ণ বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে গরুকে ‘রাজ্যমাতা’ ঘোষণা করার কথাও বলেন।স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হুঁশিয়ারি দেন, আগামী মার্চ মাসে দেশের বিভিন্ন সাধু-সন্তদের নিয়ে লখনউতে এই বিষয়ে বড় আলোচনা সভা হবে। সরকার দাবি না মানলে মুখ্যমন্ত্রীকে ‘নকল হিন্দু’ বলে মনে করবেন বলেও মন্তব্য করেন তিনি।এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে ‘কালনেমি’ বলে কটাক্ষ করেছিলেন। এই মন্তব্য নিয়েও বিতর্ক আরও বেড়েছে। দুই পক্ষের পুরনো বিরোধ এবং জ্যোতির্মঠের শঙ্করাচার্য পদ নিয়ে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories