Saturday, September 5, 2026
28 C
Kolkata

SIR সংক্রান্ত মামলার রায় দানে স্থগিতাদেশের সিদ্ধান্ত নিলো দেশের সর্বোচ্চ আদালত

শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু থাকা SIR প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি আপাতত শেষ হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে এই মামলার শুনানি চলছিল। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মামলার রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আদালত খতিয়ে দেখছে, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ, ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন এবং সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বর্তমানে যেভাবে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, সেই ক্ষমতা তাদের আদৌ আছে কি না। এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আদালত যদি কমিশনের বিপক্ষে রায় দেয়, তাহলে সারা দেশে এসআইআর প্রক্রিয়া সহজ হতে পারে বা বাতিলও হয়ে যেতে পারে। আর কমিশনের পক্ষে রায় গেলে নিয়ম আরও কঠোর হতে পারে। পশ্চিমবঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগেই রায় হতে পারে বলে ধারণা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁদের পরিবারের কারও নাম সেই তালিকায় আছে কি না তা প্রমাণ করতে হবে। পাশাপাশি পরিচয়ের জন্য ১১টি নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
https://epaper.puberkalom.com/clip/31474

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories