Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এবার ভারতের তৈরি সালমা ড্যামের চেক পয়েন্ট ও সমস্ত সরঞ্জাম দখল করল তালিবান, নিহত ১৬ নিরাপত্তা রক্ষী; উদ্বিগ্ন দিল্লী

সাইফুল্লা লস্কর,

নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে তালিবান। সশস্ত্র সংগঠনটি গতকাল দাবি করেছে, বর্তমানে আফগানিস্থানের মোট ভূখণ্ডের ৮৫ শতাংশ তাদের দখলে আছে। তালিবানের এই দ্রুত শক্তি বৃদ্ধিতে কাবুলের আশরাফ ঘানি সরকারের সঙ্গে উদ্বিগ্ন ভারত সরকারও। কারণ, বরাবরই পাকিস্তান ঘনিষ্ট তালিবান ভারত বিরোধী। আর এবার সেই বিরোধিতাই দেখা গেল তাদের সাম্প্রতিক কার্যকলাপে। দিল্লির আশঙ্কা সত্যি করে আফগানিস্থানে ভারতের তৈরি সালমা ড্যাম আক্রমণ করল তালিবান। গত সোমবার তালিবান এই ড্যাম আক্রমণ করে বলে খবর স্থানীয় সংবাদ সংস্থা খাম্মা প্রেস এর। এই আক্রমণের ফলে ড্যামটির ১৬ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

 

 

আক্রমণের পর থেকে ২০ কিমি দৈর্ঘ্যের ড্যামটির চেক পয়েন্ট এবং এর যাবতীয় সরঞ্জাম তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভারত আফগানিস্থানের যৌথ উদ্যোগে নির্মিত এই ড্যামটি উদ্বোধন করেন। এটি তৈরিতে সময় লেগেছিল ১০ বছর। আফগানিস্থানের হেরাত প্রদেশে হারি নদীর ওপর নির্মিত এই ড্যাম নির্মাণে খরচ হয় ২৭৫ মিলিয়ন ডলার। এই বিশাল নির্মাণকাজে অংশ নিয়েছিলেন ১৫,০০০ ইঞ্জিনিয়ার এবং কর্মী। ভারত আফগানিস্তান ফ্রেন্ডশিপ প্রজেক্ট নামে পরিচিত এই ড্যাম আফগানিস্থানে ভারতের বৃহত্তম এবং সব থেকে মর্যাদাপূর্ণ প্রকল্প বলে মনে করা হয়।

 

 

এই ড্যাম তালিবানের হাতে চলে যাওয়ার পর থেকে উদ্বিঘ্ন ভারত সরকার আফগানিস্থান থেকে ভারতের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে ভারতের ৩১০৬ জন নাগরিক কর্মরত আছেন। আফগানিস্থানে ভারত গত এক দশকের অধিক সময় ধরে প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সেখান স্কুল, কলেজ, লাইব্রেরী, হাসপাতাল, রাস্তা ইত্যাদি তৈরি করতে। আফগানিস্থানের জন্য এক নতুন পার্লামেন্ট ভবন ও তৈরি করেছে ভারত সরকার। তবে এখন তালিবানের হাতে কাবুলের পতনের আশঙ্কার মাঝে ভারত সরকার নিজেদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে তালিবানের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories