Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নয়াদিল্লিতে তালিবানের দূতাবাস আবার খোলা হলো, দায়িত্বে সিনিয়র নেতা নূর আহমদ নূর

নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসে নতুন করে একজন সিনিয়র তালিবান কর্মকর্তাকে দায়িত্বে নিয়োগ দিয়েছে কাবুল। তালিবান সরকারের বিদেশ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা নূর আহমদ নূর ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। তিনি দূতাবাসে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে কাজ করবেন। আফগান বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কির ২০২৫ সালের অক্টোবর মাসের দিল্লি সফরের সময় এই নিয়োগ নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়েছিল।

আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর ভারতে এটি প্রথমবারের মতো কোনো তালিবান কর্মকর্তা কূটনৈতিক দায়িত্বে আসলেন। কয়েক সপ্তাহ আগে নূর আহমদ নূর দিল্লি সফর করেছিলেন, তখন আফগান বিদেশমন্ত্রী মাওলানা আমির মুত্তাবিদরের সঙ্গেও দেখা করেন। ওই সফরের সময় তিনি উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দেও গিয়েছিলেন।

দূতাবাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রথমে এখানে তালিবানের পতাকা উড়ানো হবে না।
এদিকে, স্বাস্থ্য খাতেও ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চলছে। আফগান স্বাস্থ্যমন্ত্রী মাওলাভি নূর জলাল জলালি সম্প্রতি দিল্লি সফরে গিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তারা ভারতের সঙ্গে ওষুধ ও স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন পথ খুঁজছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং নতুন অধ্যায় শুরু করতে চাইছে আফগান সরকার।

বিশ্লেষকদের মতে, এটি ভারতের সঙ্গে আফগান কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে সরকারি সূত্র স্পষ্ট করেছেন, এই পদক্ষেপকে তালিবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখা উচিত নয়। ভারতীয় বিদেশমন্ত্রকও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories