Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বোরখা পরায় মুসলিম মহিলাকে বাসে উঠতে বাধা! তামিলনাড়ুতে বাস কোম্পানি ও কন্ডাক্টরের লাইসেন্স বাতিল

তামিলনাড়ুর তিরুচেন্দুর জেলার এক বেসরকারি বাসে এক মুসলিম মহিলাকে উঠতে না দেওয়ার ঘটনায় শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। জানা গেছে, কায়লপট্টিনম যাওয়ার পথে ওই মহিলার কাছে বাসের বৈধ টিকিট থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাকে বাসে উঠতে বাধা দেন। অন্য যাত্রীরা বাসে উঠতে পারলেও শুধু ওই বোরখা পরা মহিলাকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, মহিলাটি কন্ডাক্টরের কাছে তাকে বাসে না উঠতে দেওয়ার কারণ জানতে চাইছেন। উত্তরে কন্ডাক্টর জানান, বাসের মালিকের নির্দেশেই তিনি মহিলাটিকে উঠতে দেননি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাজ্যের পরিবহন বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে বাসটি পরিচালনাকারী ভিভিএস টুরস এন্ড ট্রাভেলস-এর লাইসেন্স বাতিল করে। একইসঙ্গে কন্ডাক্টরের লাইসেন্সও স্থগিত করা হয় বলে জানা যাচ্ছে। রাজ্যের পরিবহন বিভাগ জানায়, এ ধরনের বৈষম্যমূলক আচরণ কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। তারা সব পরিবহন সংস্থাকে কড়া বার্তা দিয়ে বলে, ধর্ম বা পোশাকের ভিত্তিতে কাউকে যেন কখনোই বৈষম্যের শিকার না করা হয়। সাধারণ মানুষ, অধিকারকর্মী ও বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories