Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বাংলাদেশীরাই ইস্টবেঙ্গলকে সমর্থন করেন, ফের বিতর্কিত মন্তব্য তথাগতর

নিউজ ডেস্ক : বঙ্গ ফুটবলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ফুটবল ক্লাবের নাম শুধু নয়, দুই ফুটবল চেতনা, দুই ফুটবল ইতিহাস। এই দুই শিবিরের দ্বন্দ্বে অসংখ্যবার গরম হয়েছে কলকাতার মাঠ। ক্রিকেট নিয়ে সেই উত্তেজনা অনেকটা হ্রাস পেলেও এখনও বাংলার মানুষের রক্তে যেন সেই পুরাতন অতীতকে আঁকড়ে ধরে রাখার তাগিদ লক্ষ্য করা যায়। তবে এই দুই শিবিরের এক শিবির ইস্টবেঙ্গল এখন সমস্যায় জর্জরিত। আর ঠিক এই সময়েই আবার ঐতিহ্যশালী এই ক্লাবকে খোঁচা দিলেন বিতর্কিত বিজেপি নেতা তথাগত রায়। নিজেকে ইস্টবেঙ্গলের সমর্থক হিসেবে দাবি করা এই নেতা এখন বুঝিয়ে দিলেন শুধুমাত্র বাংলাদেশীরাই সমর্থন করেন ইস্টবেঙ্গলকে। সোমবার তার এমন মন্তব্যের কড়া দাওয়াই দিয়েছে নেট নাগরিকরা।

ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তির দিন কয়েক আগে ইস্টবেঙ্গল ভক্তদের আক্রমণ করে পরিবেশ বিষাক্ত করে তুলেছিল তথাগত রায়ের একটি টুইট। ‘পশ্চিমবঙ্গে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন কেন?’ এমন মন্তব্যের পর ভক্তদের রোষের শিকার হয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে সেই ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেননি তা বোঝা গেল তার সোমবারের টুইটে। যখন ইনভেস্টরদের সঙ্গে ক্লাবের চুক্তি নিয়ে টানাপোড়েনে ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যৎ রীতিমতো সংশয়ে, ঠিক তখনই ফের টুইটারে খোঁচা দিলেন তিনি।

তথাগতর (Tathagata Roy) টুইট, “ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যাঁরা উচ্ছ্বাস করেন (অল্পবয়সে আমিও করতাম, এখন সমর্থন করি) তাঁদের একটু ভেবে দেখতে অনুরোধ করি। কেন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করি? করি, কারণ আমাদের বাড়ি ছিল ইস্টবেঙ্গলে। সে বাড়িতে কি আমরা যেতে পারি? কেন পারি না? একটু ভাবুন।” স্বাভাবিকভাবেই তাঁর এমন মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। শুধু ফ্যানরাই নন, ফুটবল ক্লাবকে সমর্থনের ক্ষেত্রে যেভাবে তিনি দুই বাংলার ব্যাখ্যা দিয়েছেন, সে মনোভাবও পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। তবে ভাঙলেও মচকাচ্ছেন না এই বিতর্কিত নেতা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories