Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কিশোরীকে খুন করে কুয়োয় ফেলার অভিযোগে ধৃত প্রেমিক ও তার ভাই!

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লাইন পার এলাকায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ১৬ বছরের মণিকা মণ্ডল নামে এক কিশোরী সোমবার রাতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার বিকেলে প্রতিবেশী শুভম বাউরির বাড়ির পাশে একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, মণিকার সঙ্গে শুভমের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে আত্মীয়র বাড়ি যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় এবং সেই সময় শুভম মণিকাকে হুমকি দেয়।

মণিকার মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চড়াও হন শুভমের বাড়িতে। তাদের দাবি, শুভম ও তার ভাই রোহন মিলে মণিকাকে খুন করে কুয়োয় ফেলে দেয়। মণিকার ভাই পঙ্কজ মণ্ডল অভিযোগ করেন, শুভমের বাড়িতে গিয়ে খোঁজ করার সময় মণিকার জুতো পাওয়া যায় এবং তাতে পরিবারের সন্দেহ আরও বাড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভম ও রোহনকে আটক করে থানায় নিয়ে যায়। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories