Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

তেজাস দুর্ঘটনায় উইং কমান্ডারের মৃত্যুর পর স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে শেষ স্যালুট স্ত্রী আফশানের!

শুক্রবার দুবাইয়ে মহড়ায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমাংশ সিয়াল। টেজাস যুদ্ধবিমানটি প্রদর্শনী উড়ানের সময় নিচু উচ্চতায় হঠাৎ ভেঙে পড়ে আগুন ধরে যায় বলে জানা যায়। দেশে ফেরার পর তার মৃতদেহ হিমাচল প্রদেশের কাংড়া জেলার পৈতালকর গ্রামে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে সর্বত্র। পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমাংশ সিয়াল।। স্ত্রী উইং কমান্ডার আফশান আখতার, যিনি নিজেও আইএএফের অফিসার, স্বামীর ফুলে ঘেরা কফিনের সামনে দাঁড়িয়ে চোখের জল সামলে শেষ স্যালুট জানান।

নমাংশ সিয়াল সজনপুর তিরার সৈনিক স্কুলের প্রাক্তনী। ২০০৯ সালে বায়ুসেনায় যোগ দেন তিনি। তামিলনাড়ুর সুলুর এয়ার ফোর্স স্টেশনে পোস্টেড থাকাকালীন তার স্কোয়াড্রনকে দুবাই এয়ার শোতে অংশগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও শান্ত স্বভাবের অফিসার হিসেবে সম্মান পেয়েছিলেন। আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের জন্য তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

পৈতালকর গ্রামে মৃতদেহ পৌঁছানো মাত্র শতাধিক মানুষ ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরে দাঁড়িয়ে স্ত্রী আফশান কান্না ধরে রেখে স্বামীকে শেষ স্যালুট দিচ্ছেন। তার বাবা জগন্নাথ সিয়াল জানান, এটি শুধু তাদের পরিবারের ক্ষতি নয়, দেশেরও বড় ক্ষতি।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সিডিএস জেনারেল অনিল চৌহান গভীর শোক প্রকাশ করেন। দুবাই এয়ার শোর নতুন ফুটেজে দেখা গেছে, বিমানের উচ্চতা খুবই কম থাকায় পাইলটের ইজেকশন সফল হয়নি। দুর্ঘটনার কারণ জানার জন্য বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে দু’বছরের মধ্যে এটি টেজাসের দ্বিতীয় বড় দুর্ঘটনা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories