Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহড়ার মাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে দুবাইয়ে যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ল, মৃত্যু পাইলটের !

দুবাইয়ে শুক্রবার বিকেলে ‘তেজস’ যুদ্ধবিমানের একটি উড়ান প্রদর্শনের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে হঠাৎই দেখা যায় কালো ধোঁয়ার স্তম্ভ। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার নমংশ সিয়াল প্রাণ হারিয়েছেন।
আইএএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “আজ দুবাই এয়ার শোতে তেজস বিমানের উড়ান প্রদর্শনের সময় একটি দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পাইলটের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ১০ মিনিটে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-নির্মিত এক আসনের এলসিএ তেজস নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরই দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রদর্শনের সময় তেজস একটি নেগেটিভ-জি কসরত থেকে সঠিকভাবে ফিরে আসতে পারেনি। খুব কম উচ্চতায় দ্রুত নিচে নামতে থাকায় আর বিমানের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি তবে নিশ্চিত কারণ এখনও জানা যায়নি।
ভারতের প্রতিরক্ষা বিভাগ ও বায়ুসেনা প্রধানরা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী। সেখানে এমন একটি দুর্ঘটনা সকল দর্শককে হতবাক করে দেয়। এর আগে ২০২৪ সালে রাজস্থানে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল, যদিও তখন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories