Saturday, July 11, 2026
28.1 C
Kolkata

ধর্ষণ মামলায় জামিনের পর ভয়াবহ কাণ্ড, স্ত্রী-সন্তান-সহ ৬ জনকে খুনের অভিযোগ

তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধর্ষণের মামলায় জামিন পেয়েই রাজকুমার নামের এক ব্যক্তি তার নিজের পরিবার এবং অভিযোগকারী কিশোরীর পরিবারকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজকুমার প্রথমে শাবাদ এলাকায় নিজের বাড়িতে যায়। সেখানে সে তার স্ত্রী পার্বতী সারিথা (৩০) এবং তার চার বছর ও দেড় বছরের দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এই নির্মম কাণ্ড ঘটানোর পর সে প্রায় ছয় কিলোমিটার দূরে অন্য একটি গ্রামে পৌঁছায়। সেখানে গিয়ে ১৭ বছরের সেই কিশোরী, তার মা এবং দিদিমাকে হত্যা করে। জানা গেছে, গত ১৬ মে ওই কিশোরী রাজকুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল, যার জেরে তাকে গ্রেপ্তার হতে হয়।

ছয়জনকে খুন করার পর অভিযুক্ত রাজকুমার তার বাবাকে ফোনে পুরো বিষয়টি জানায়। এরপর থেকেই সে গা-ঢাকা দিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক রাজকুমারকে ধরার জন্য একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। জামিনের রাগের বসেই এই প্রতিশোধ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Hot this week

তৃণমূলের ১০০০ কোটি টাকা ফ্রিজ করল রাজ্য পুলিশ! তালিকায় মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)-র আরও ১২টি ব্যাঙ্ক...

দমদম বিমানবন্দর থেকে সরছে ১৩৬ বছর পুরনো ‘বাঁকড়া মসজিদ’! দ্রুত শুরু হবে প্রক্রিয়া

দমদম বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে...

‘আমাকে মারলে ওদের বোম মেরে ধ্বংস করে দেবে মার্কিন সেনা’: ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও চরমে। ইরানের বিভিন্ন...

মধ্যপ্রদেশের কয়লাখনি প্রকল্পে জালিয়াতির অভিযোগ, মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ব্যবহারের দাবি!

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলি জেলায় একটি কয়লাখনি প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক...

Topics

সিসিটিভি বন্ধ করে মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রণামীর টাকা উধাও গুয়াহাটির বালাজি মন্দিরে

অসমের গুয়াহাটিতে অবস্থিত বালাজি মন্দিরে চুরির ঘটনা সামনে আসায়...

বীরভূমে বড় রাজনৈতিক পালাবদল, এবার মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে অনুব্রত!

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, অনুব্রত...

Related Articles

Popular Categories