Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সীমান্তে উত্তেজনা, দেশে সর্বত্র যুদ্ধের মহড়া: ৭ মে জরুরি প্রস্তুতিতে নামছে প্রশাসন

সম্প্রতি পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপড়া ক্রমশ বেড়ে চলেছে।পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থার প্রস্তুতির জন্য বড়সড় মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আগামী ৭ মে বুধবার এই মহড়া হবে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় বড় করে মহড়া চলবে। দেশের মোট ২৪৪টি জেলায় এই মহড়া হবে। শুধু শহরে নয়, গ্রামেও এই মহড়া চলবে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় ৩১টি জায়গায় মহড়া হবে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়্গপুর, আসানসোল, ফরাক্কা, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মতো জায়গাগুলি এই মহড়ায় থাকবে।

এই মহড়ায় থাকবেন জেলাশাসক ও প্রশাসনের অফিসাররা। নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ড, এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র ও স্কুল-কলেজের পড়ুয়ারাও অংশ নেবে।

মহড়ায় শেখানো হবে— বিমান হামলার সময় সতর্কতা জারি করা, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কী করণীয় সহ আরও গুরুত্বপর্ণ বিষয় নিয়ে।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী নৌসেনা ও বায়ুসেনা প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সরকারের একাধিক সূত্র বলছে, এর পেছনে রয়েছে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি। এই কারণেই কেন্দ্র মহড়ার নির্দেশ দিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories