Friday, March 6, 2026
33.5 C
Kolkata

তৃণমূল Vs তৃণমূলচাঁচলের বিধায়কের বিরুদ্ধে চিঠি দিল ব্লক সভাপতি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তিতে তৃণমূল

দুলাল সরকারের মর্মান্তিক হত্যার পর এবার নিহার রঞ্জন ঘোষ। তৃণমূলকে খতম করতে তৃণমূলরাই যথেষ্ট, এমনই এক তত্ত্ব সামনে উঠে আসছে বারংবার। তৃণমূল কংগ্রেসের চাঁচল এর বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে দলের অন্দর মহল থেকে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লেখে তৃণমূল দলেরই কর্মী সমর্থক।

ব্লক সভাপতি এবং বিধায়কের এই গৃহযুদ্ধে অস্বস্তিতে শাসক শিবির। চাঁচল থানার বিধানসভার ব্লক সভাপতি এবং হরিশচন্দ্রপুর এর ব্লক সভাপতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কের বিরুদ্ধে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখিত হয়,-
১) এলাকার গ্রন্থাগার সহ হাই স্কুল পরিচালন কমিটিতে বিরোধীদের জায়গা করে দেওয়া হচ্ছে।
২) পিএইচই দপ্তরে প্রকাশ্যে নিয়োগ দুর্নীতি চলছে।
বিধায়ক নিজের ইচ্ছা মত লোক নিয়োগ করছেন। নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি ও অসচ্ছতার বহুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে।
৩) চাঁচল কোর্টের বিভিন্ন প্যানেলের দলের কর্মী সমর্থকদের জায়গা না দিয়ে বিরোধীদের জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে।

জেলার সভাপতি, আব্দুল রহিম বক্সি নীহার রঞ্জন এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দলের কোন মিটিংয়ে। বহুদিন ধরেই দলীয় কর্মীদের সঙ্গে বিধায়কের কোন যোগাযোগ নেই। বিধায়ক নীহার রঞ্জন ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানিয়েছেন, দলের অন্দর থেকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এও জানান চাঁচলের ব্লক সভাপতি, বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলের সংগঠনকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। তার উপস্থিতি লক্ষ্য করা যায় না।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories