Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইউক্রেন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, ক্রিমিয়ার বন্দরে ৬ রাশিয়া রণতরী

রাশিয়া বৃহস্পতিবার বেলারুশের সাথে তাদের ১০ দিনব্যাপী বিশাল সামরিক মহড়া শুরু করেছে, কৃষ্ণ সাগরের একটি কৌশলগত সমুদ্রবন্দরে তাদের ছয়টি জাহাজ ভিড়িয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এর তীব্র নিন্দা জানিয়ে এমন পদক্ষেপকে অঞ্চলটিতে আরো উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে আখ্যায়িত করেছেন।বেলারুশে রাশিয়ার মহড়াটিতে হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ‍এস-৪০০ ক্ষেপণাস্ত্র, প্যানটসির আকাশসীমা রক্ষা ব্যবস্থা এবং সু-৩৫ জঙ্গিবিমান রয়েছে। মহড়ার কিছু অংশ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২১০ কিলোমিটার উত্তরে অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে ক্রিমিয়ার সেভাস্টপোল বন্দরে ওই ছয়টি জাহাজ এসে পৌঁছেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। জাহাজগুলো বল্টিক সাগর থেকে ১৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে সেগুলো নৌবাহিনীর মহড়ায় অংশগ্রহণ করবে। রাশিয়ার এই জাহাজগুলো সৈন্য, যানবাহন ও সরঞ্জাম উপকূলে অবতরণ করানোর উদ্দেশ্যে নকশা করে তৈরি করা হয়েছে।রাশিয়া ও বেলারুশের কর্মকর্তারা বলেছেন যে, ২০ ফেব্রুয়ারি মহড়া শেষ হলে রাশিয়ার সেনারা বেলারুশ ছেড়ে ফিরে যাবে। তবে পশ্চিমা কর্মকর্তারা শঙ্কা করছেন যে এগুলো ইউক্রেন আক্রমণে ব্যবহার করা হতে পারে। এছাড়াও রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্ত ঘেঁষে এক লাখ সৈন্য মোতায়েন করে রেখেছে। ইউক্রেন এক সময়ে সোভিয়েত ইউনিয়নের একটি রিপাবলিক ছিল।

ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার নৌমহড়াটিকে ‘নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য বিনষ্টকারী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেন। বৃহস্পতিবার ইউক্রেন তাদের নিজস্ব সামরিক মহড়া শুরু করেছে। ক্ষেপণাস্ত্র ও কামান পরীক্ষার জন্য আন্তর্জাতিক সমুদ্রসীমার বিশাল অংশে চলাচল সীমাবদ্ধ করায়, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করেছে।ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ, সংবাদকর্মীদের সাথে এক আলাপের সময়ে এমন অভিযোগ অস্বীকার করেছেন যে, মহড়ার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হবে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories