Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

কলকাতা গেস্ট হাউসে ভয়াবহ আগুন! প্রাণ গেল এক বাংলাদেশী বৃদ্ধার

এনবিটিভি ডেস্কঃ  শনিবার তখন সকলে ঘুমিয়েই ছিলেন  মহানগরের ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে। হঠাৎই আগুন  লাগার খবর মেলে। আগুনের  ভয়াবহ শিখা গ্রাস করে নেয় প্রায় গোটা গেস্ট হাউসকে। শেষ পাওয়া খবরে একজন বাংলাদেশি বৃদ্ধা সহ মোট দু’জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও দু’জন বাংলাদেশী।

জানা গেছে, শনিবার ভোরের দিকে আগুন লাগে  ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের  একটি গেস্ট হাউসে। গেস্ট হাউসের দোতলা থেকে আগুন ছড়ায় বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন দ্রুত ছড়াতে শুরু করে গেস্ট হাউসের ঘরগুলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ততক্ষণে গেস্ট হাউসের প্রায় ১০ থেকে ১১টি ঘরে আগুন ধরে গেছে। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করেন দমকলকর্মীরা।

উল্লেখ্য, কীভাবে গেস্ট হাউসে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের উৎসের খোঁজ করছেন দমকলকর্মীরা।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যদের আঘাত গুরুতর। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে জানা গেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories