Friday, March 6, 2026
26.7 C
Kolkata

৬৮ তম সমবায় সপ্তাহ উদযাপন অন্ডালের পথিকৃৎ হলে

উজ্জ্বল দাসঃ শুক্রবার অন্ডাল ব্লকের পথিকৃৎ হলে উদযাপিত হল আটষট্টি তম সমবায় সপ্তাহ । এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমবায়ের মাধ্যমে ব্লকের সমস্ত স্তরের মানুষের উন্নতি সাধন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।  এ ছাড়াও অন্ডাল ব্লকের জেলা পরিষদের নেতা কাঞ্চন মিত্র ,মিনতি হাজরা ও আরও অনেক তৃণমূলের নেতৃবৃন্দ ।

এই অনুষ্ঠানে এসে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান , সারা দেশ তথা রাজ্যজুড়ে সমবায় আন্দোলনের সমবায় সপ্তাহ চলছে। আজ তার ষষ্ঠ দিন,এদিন এই সমবায় সপ্তাহ অন্ডাল ব্লকে পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “জেলা ভাগ হওয়ার পর আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা নতুন জেলা তাই পশ্চিম বর্ধমান জেলায় অনেক কিছুই নেই । আবার অনেক কিছু যুগ্মভাবে রয়েছে তাই পশ্চিম বর্ধমান জেলায় মাননীয় মন্ত্রীর কাছে তাঁরা দরবার করবেন যাতে এই জেলায় কো অপারেটিভ ট্রেনিং সেন্টারটি তৈরি করা যায় ।”

নয়ন বাবু বলেন, এ বিষয়ে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বাবুর সাথে কথা হয়েছে, তিনি জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছেন । তাই তিনি আশাবাদী,  মাননীয় মন্ত্রীর কাছে দরবার করলে খুব শীঘ্রই এখানে একটি কোঅপারেটিভ ট্রেনিং সেন্টার তৈরি হবে ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories