Wednesday, October 21, 2026
27 C
Kolkata

কংগ্রেসমুক্ত ভারত মিশনে বিজেপি-র সাফল্য, এবার পঞ্জাব দখল আপের

এনবিটিভি ডেস্কঃ আজ সকাল আট থেকে পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হয় যথা, উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর। সকাল থেকে ভোট বাক্স খোলার পরেই গেরুয়ার ঝড় দেখা গিয়েছিল। বেলা শেষে তা বাস্তবায়ন হল গেরুয়া পাঁচ রাজ্যের মধ্যে চার দখল করে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসক দলের হাতে চলে গেল। অন্যদিকে পঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে কেজরিওয়াল মডেল সরকার দখল করে নিল।

গতবারের থেকে বিজেপির সামান্য আসন কমেছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশ ৪০৩ টির মধ্যে ৩১২ টি কেন্দ্রে জয় লাভ করেছিল, এবার যদিও ২৭০ টির কাছা কাছি থাকতে পারে। তবে উত্তরপ্রদেশে বিপুল জয়ের পথে বিজেপি। তাতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। লখনউয়ে জয় উদযাপন গেরুয়া শিবিরের।

মেজরিটি ফিগার পার করার পরেই উত্তরপ্রদেশের হবু দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকল ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ বিজেপি দেশের মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। দেশপ্রেম, নিরাপত্তা, বিকাশের উপর ভর করেই জয় এসেছে।”

ধন্যবাদ ভাষণের পরেই যোগীর ‘জয় শ্রী রাম’ পুরান রীতি দেখা যায়। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করছেন, হিন্দুত্ববাদকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের এই সাফল্য। তবে কংগ্রেসের পরাজয়কে মেনে নিতে পারছেন না জাতীয় কংগ্রেসের উঁচু স্থানীয় নেতারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেন, “জনগণের রায় বিনীতভাবে মেনে নিন। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। সমস্ত কংগ্রেস কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তাদের কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য আমারা কৃতজ্ঞ। আমরা এ থেকে শিক্ষা নিয়ে ভারতের জনগণের স্বার্থে কাজ করে যাব। সকল নতুন নির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা।”   

বহরে ‘ডবল’ হল সমাজবাদী পার্টি জোট। তাও বিজেপিকে রুখতে পারল না অখিলেশ যাদবরা। প্রাথমিক ট্রেন্ডে ইতিমধ্যে উত্তরপ্রদেশে এককভাবে ‘ম্যাজিক ফিগার’ পার করে গিয়েছে বিজেপি। ক্রমশ ‘ট্রিপল সেঞ্চুরির’ দিকে এগোচ্ছে। সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোট সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। তবে কার্যত সরয়ূ নদীতে ভেসে গিয়েছে কংগ্রেস এবং বিএসপি। প্রথমবার বিধানসভা নির্বাচনে নেমেই ছক্কা মারলেন যোগী আদিত্যনাথ। নিজের গড় গোরখপুর সদর থেকে ৫০,০০০-এর বেশি ভোটে জিতলেন তিনি।

এদিকে গোয়ায় সরকার গড়বে বিজেপি সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি, দাবি বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল।

সন্ধ্যা ৭ পর্যন্ত ভোটের ফলাফল হল-

উত্তরপ্রদেশে ৪০৩ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ২৬৮ টি, সমাজবাদী পার্টি ১৩০ টি, বিএসপি ১ টি, কংগ্রেস ২ টি এবং অন্যান্য ২ টি।

পঞ্জাবে ১১৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আম আদমি পার্টি ৯২টি, কংগ্রেস ১৮টি, বিজেপি ২ টি, এসএডি ৪ টি এবং অন্যান্য ১ টি।

উত্তরাখণ্ডে ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৪৮ টি, কংগ্রেস ১৮টি এবং অন্যান্য ৪ টি।

গোয়ার ৪০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ২০ টি, কংগ্রেস ১২ টি, তৃণমূল ২ টি, আম আদমি পার্টি ২ টি এবং অন্যান্য ৪ টি।

 মণিপুরে  ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৩২ টি, কংগ্রেস ৪টি এবং অন্যান্য ২৪ টি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories