Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকছে ১২ হাজার দর্শক

কাতার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাছাইয়ে আগামী মাসের শুরুতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচে ১২ হাজার দর্শককে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে সিবিএফ। মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায় তারা। ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্টে ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। করেন্থিয়ান্স নিও কিমিকা অ্যারেনায় এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর রাত ১টায়। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪জন। গত বছর প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী আঘাত হানার পর থেকে ব্রাজিলে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে।

করোনার ছোবলে এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। তবে করোনার প্রভাব কমলে সম্প্রতি কমেছে মৃত্যুর হারও। অন্যদিকে টিকা নেওয়ার হার বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থার দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ম্যাচের আগে ও পরে বিশ্বকাপ বাছাইয়ের আরও দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। জমজমাট এই ম্যাচে অবশ্য তারকা ফুটবলারদের হারানোর শঙ্কা জেগেছে। কোয়ারেন্টিন ইস্যুতে খেলোয়াড়দের ছাড়তে চাইছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার দলগুলো।

বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচ শেষে সবগুলোতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে তালিকায় শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে তিনটি করে জয় ও ড্র’তে ১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories