Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

Malda: নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে ধাক্কা বাসের,মৃত্যু স্কুটি চালকের

শেখ সাদ্দাম, মালদাঃ বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মালদার মোহনার পার্শ্ববর্তী রাজ্য সড়ক রাজমহল রোডে। মৃতের নাম রুহুল আমিন(৫৭)। স্কুটি চালক মৃত ওই ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত আর্মি ছিলেন। বাড়ি লক্ষীপুরে।

জানা গিয়েছে, এদিন তিনি রাজমহল রোডে উঠতেই মালদাগামী এক বেসরকারী বাসের সঙ্গে রুহুলের স্কুটির সংঘর্ষ হয়।এলাকার লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

তবে বাসের যাত্রীদের হতাহতের কোনো খবর নেই। বাস চালক পলাতক। স্কুটিকে পিষে দিয়ে রাস্তার পাশেই ১১ হাজার ভোল্টের একটি ইলেকট্রিক খুঁটিতে গিয়েও ধাক্কা মারে ওই বাসটি। ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। বিদ্যুৎ বিভাগের কর্মীরা পৌঁছে বাসটি উদ্ধারের কাজ চালায়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories