Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মুসলিম রীতিতে মুসলিম ছেলেকে বিয়ে করলেন বিল গেটসের কন্যা

 

অবশেষে মুসলিম প্রেমিকের সঙ্গে প্রণয়ে বাঁধা পড়লেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে দীর্ঘদিনের প্রেমিক নায়েল নাসেরকে বিয়ে করেন জেনিফার।

 

২৫ বছর বয়সী জেনিফার ২০২০ সালের জানুয়ারিতে ৩০ বছর বয়সী নায়েল নাসেরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন। নিউইয়র্কের নর্থ সালেমে ১২৪ একরজুড়ে ঘোড়ার খামারবাড়িতে অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হলো।

 

এ বছরের মে মাসে বিচ্ছেদ হয়েছে বিল গেটস ও মিলিন্ডা গেটসের ২৭ বছরের সংসারের। এরপর প্রথমবার তারা একত্রিত হয়ে হাজির হয়েছেন মেয়ের বিয়েতে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি তিনশর মতো অতিথিও উপস্থিত ছিলেন।

 

নায়েল নাসেরের সঙ্গে বিল গেটসকন্যার পরিচয় হয় ২০১৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মিশরে জন্ম নেয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে পরিচয় হয় নায়েল নাসেরের। দুজনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। এর এই আগ্রহের কারণেই দু’জনে আরও কাছাকাছি আসেন। একসঙ্গে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশও নেন। এভাবেই ধীরে ধীরে জেনিফারের মনে জায়গা করে নেন নাসের।

 

২০১৩ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন নাসের। ২০১৮ সালে জেনিফারকে হিউম্যান বায়োলজিতে সাহায্য করার জন্য ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে।

 

প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা রয়েছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।

 

২০২০ সালের শুরুতে নিজেদের আংটি বদলের খবর দিয়েছিলেন জেনিফার। ২০১৭ সালে প্রথমবার ইনস্টাগ্রামে জেনিফারের সঙ্গে ছবি পোস্ট করেন নাসের। ফ্লোরিডাতে ভ্যালেন্টাইনস ডে উপযাপনের সেই ছবিতে একটি সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে তাদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories