Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সাদিকুলের হস্তক্ষেপে মৃত্যুর ৫২ দিন পর ঘরে ফিরল বাগনানের পরিযায়ী শ্রমিকের নিথর দেহ

সাবিবুর খান, কলকাতাঃ সৌদি আরবে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে চলতি বছরের ১৬ অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার বাগনানের বাসিন্দা রাজিবুর রহমানের। কিন্তু মৃতদেহ কিভাবে ফিরবে দেশে , তা নিয়ে ঘোর অনিশ্চিয়তায় দিন কাটছিল রাজিবুরের পরিবারের।

রাজিবুরের লাশ ঘরে ফেরাতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিশিষ্ট সমাজকর্মী সাদিকুল ইসলামের সঙ্গে। তারপরই তিনি পুরো দায়িত্ব তুলে তুলে নেন নিজের কাঁধে। বিনামূল্যে এই মহান কাজে নেমে পড়েন তিনি। একেবারে পুরোদমে শুরু করে দেন লড়াই।

বিদেশমন্ত্রক, অ্যাম্বাসি এবং কনস্যুলেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে থাকেন তিনি। ১৫ দিনের কঠোর পরিশ্রমে ব্যাপারটা ঠিকঠাক এগিয়ে গেছিল। তবে তা হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় এক অন্য কারণে। সৌদি আরবের কন্ট্রাক্টর দেহ পাঠানোর খরচ ও দায়িত্ব পালন করতে অস্বীকার করায় নতুন করে তৈরি হয় জটিলতা।

এরপরও আশা ছাড়েননি সমাজকর্মী সাদিকুল। সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে সৌদি আরব কোর্টে মামলা করার জন্য এজেন্সিকে অনুরোধ করেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে খরচ বহন করতে রাজি হন ওই কন্ট্রাক্টর। তারপর ৫২ দিন পর রবিবার বাগনানের বাড়িতে ফিরল রাজিবুরের মৃতদেহ।

৫২ দিনের লড়াইয়ের মাঝে মৃতের পরিবারকে সহ্য করতে হয়েছে অসহ্য যন্ত্রণা। সূদুর বিদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যুর পর ঘরের ছেলেকে শেষবারের মতো দেখতে পাবে কিনা সন্দেহ ছিল পরিবারের। আবার নেতাদের কাছে গিয়েও নাকি কোনও লাভ হয়নি। সাদিকুলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ৫ ডিসেম্বর দমদম বিমানবন্দরে পৌছায় রাজিবুরের মৃতদেহ। তারপরই মৃতের পরিবারকে লাশ তুলে দেন সাদিকুল। তিনি যেন আল্লাহর ফ্যারেস্তা রুপে রাজিবুরের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।

এই দীর্ঘ লড়াইয়ে সাদিকুল ইসলামের সঙ্গী ছিলেন তাঁর ভাই সরফরাজ ও দাদা মুজাফ্ফর। করোনা কালে সাদিকুলের টিম সবসময় মানুষের পাশে ছিল। দেশ, বিদেশের নানান প্রান্তে পরিযায়ী শ্রমিক বা কাজ করতে গিয়ে মারা গেলে বিনামূল্যেই তাদের ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে এই টিম। ভবিষ্যতে আরও এমন ভালো কাজ করবেন বলে জানিয়েছেন সাদিকুল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories