Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

চালু হল বসিরহাট থেকে দীঘাগামী বাস রুট পরিষেবা,খুশি বসিরহাটের মানুষ

এনবিটিভি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানোর এক মাসের মধ্যেই মঙ্গলবার বসিরহাট থেকে দীঘাগামী বাস রুটের শুভ উদ্বোধন হল। খুশি বসিরহাটের মানুষরা। বিধায়ক ডঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক তৎপরতায় বসিরহাটের গণমানুষের চাহিদা মতই আজ টাকি (বসিরহাট) – দীঘা ভায়া বারাসাত, ডানলপ দূরপাল্লার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা’র নতুন বাস পরিষেবার শুভ উদ্বোধন হল।

বসিরহাট থেকে দীঘা গামী বাসের উদ্বোধন ।

জানা গেছে প্রত্যহ বাস ছাড়ার সময় : টাকি থেকে সকাল ৬ টা, দীঘা থেকে বেলা ১২ টা ৩০ মিঃ। এদিন এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন ১২৪ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিকিৎসক-বিধায়ক ডঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডাইরেক্টর জনাব এ টি এম আবদুল্লাহ (রনি), ১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সাহানুর মন্ডল সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ।

সর্বশেষে বলাই বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়া প্রতিশ্রুতি দেওয়ার পর বসিরহাটের মানুষ তা পাওয়ায় খুশির জোয়ারে ভাসছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories