Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

চাঁচোলে তৃনমূলের গোষ্ঠী কোন্দল অভিযোগ প্রধানের বিরুদ্ধে

চাঁচল; ০৪অগাষ্ট: থমকে রয়েছে উন্নয়নের কাজ। একক ভাবে পঞ্চায়েত পরিচালনা করছেন প্রধান। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলের সদস্যরা।  চাচোল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনে 19 টি আসনের মধ্যে সাতটি আসনে তৃণমূল কংগ্রেস। আটটি আসন দখল করে কংগ্রেস।। এবং চারটি আসন বামেদের দখলে যায়। কংগ্রেসের চারজন সদস্য তৃণমূলে যোগদান করায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হন কংগ্রেস থেকে আসা পপি দাস। এবারে সেই প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করার অভিযোগ তুললেন দলের সদস্যরা। উপপ্রধান সহ দলের 10 জন সদস্য প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন। জেলা নেতৃত্ব কে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এমনকি ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছেও প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উপপ্রধান সহ বাকি সদস্যরা। উপ-প্রধানের অভিযোগ তৃণমূল সদস্যদের গুরুত্ব না দিয়ে কংগ্রেস সদস্যদের নিয়ে কাজ করছেন প্রধান। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পপি দাস। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা ঘটছে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা বলেন, দলীয় নেতৃত্ব কে নিয়ে বসে পঞ্চায়েতের সমস্যা সমাধান করা হবে। গোষ্ঠী কোন্দল এর অভিযোগ ওঠায় কটাক্ষ করেছে বিজেপি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories