Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সদ্যবিবাহিত স্ত্রী-র থেকে বাঁচতে জাল কোভিড রিপোর্ট বানিয়ে পলাতক যুবক

মাস পাঁচেক হয়েছে বিয়ে হয়েছে। তবে সদ্যবিবাহিত স্ত্রী-র সঙ্গে কোনও রকম সম্পর্কই গড়তে চাইছিলেন না। অনেক ভেবেচিন্তে শেষমেশ অভিনব উপায় বার করলেন মধ্যপ্রদেশের এক যুবক। স্ত্রীকে হোয়াট্সঅ্যাপে জানালেন, তাঁর কোভিড হয়েছে। স্ত্রীকে হোয়াট্সঅ্যাপে কোভিডের রিপোর্টও পাঠিয়েছিলেন। তবে সে রিপোর্ট ভুয়ো। অভিযোগ, সদ্যবিবাহিত স্ত্রী-র থেকে দূরে থাকতেই ভুয়ো কোভিড রিপোর্ট তৈরি করেছেন ওই যুবক। এর পর বাড়ি থেকে গায়েব হয়ে যান। আপাতত জালিয়াতির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা বছর ছাব্বিশের ওই যুবকের চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই স্ত্রী-র কাছে ঘেঁষছিলেন না তিনি। তাঁর থেকে দূরে থাকতে সম্প্রতি কোভিডে আক্রান্ত হওয়ার ভান করেন। শুধু তা-ই নয়, একটি বেসরকারি ল্যাবরেটরির ওয়েবসাইট থেকে কোভিড পজিটিভ রিপোর্ট ডাউনলোড করে ফোটোঅ্যাপের মাধ্যমে তাতে নিজের নামও বসিয়ে দেন। এর পর স্ত্রী-র পাশাপাশি নিজের বাবাকেও সেই ভুয়ো রিপোর্ট হোয়াট্সঅ্যাপ করে বাড়ি থেকে উধাও হয়ে যান যুবকটি।

কোভিডের আক্রান্ত হওয়ার কথা জানালেও স্বামীর কোনও উপসর্গ ধরা না পড়ায় সন্দেহ হয় যুবকের স্ত্রী-র। ইনদওরের ছোটি গ্বলতোলি থানার আধাকারিক সঞ্জয় শুক্ল বলেন, ”জাল কোভিড রিপোর্টটি নিজের বাবা এবং স্ত্রী-কেও হোয়াট্‌সঅ্যাপে পাঠিয়েছিল অভিযুক্ত। উপসর্গ ধরা না পড়ায় বাড়ির লোকজনদের সন্দেহ হয়। ওই বেসরকারি ল্যাবে যোগাযোগ করেন তাঁরা। এর পরই যুবকের জালিয়াতি ধরা পড়ে।”

এই ঘটনা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ল্যাবরেটরি কর্তৃপক্ষ। জালিয়াতির অভিযোগে এ বার ওই যুবককে নোটিস পাঠিয়েছে পুলিশ। জালিয়াতি-সহ ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories