Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আবারও ২১টি মসজিদ বন্ধ করল ফ্রান্স সরকার

 

ফ্রান্সে একের পর এক মসজিদ বন্ধ করে দিচ্ছে সরকার। ইতোমধ্যে প্রায় ১০০ টির বেশি মসজিদে সরকার অভিযান পরিচালনা করেছে। এদিকে চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে আরও ২১ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপের দেশটির সরকার। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকারের ইসলামবিরোধী মনোভাব আবারও পরিষ্কার হলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন, দেশটির আরও ২১ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। খবর ফার্স নিউজের।

 

ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ৯৯ মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

 

তিনি জানান, ৩৬ মসজিদ খোলা রয়েছে। কারণ এসব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না।

 

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

 

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories