Friday, March 6, 2026
22.2 C
Kolkata

সরকারী টাকা আসলেও কল্যাণপুরে হয়নি ব্রিজ

কল্যাণপুরের সঙ্গে শহর কান্দিকে বিচ্ছিন্ন করেছে কানাময়ূরাক্ষী নদী। কল্যাণপুরের লোকেদের বিভিন্ন কাজে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় কান্দি শহরে । ব্রিজ নেই বলাটা ভুল। আছে দুটি ব্রিজ। একটি বাস স্ট্যান্ডে, আরেকটি 4 কিলোমিটার দূরে বাইপাসে। তবে বাস স্ট্যান্ড হয়ে কান্দি শহরে ঢুকতে সুভাষ সবজি মার্কেট সংলগ্ন রাস্তা সঙ্কীর্ণ হবার কারণে প্রতিনিয়ত লেগেই থাকে যানজট।

অন্যদিকে বাইপাস হয়ে যদি তারা কান্দি শহরে আসে, সেক্ষেত্রে সময় লেগে যায় অনেকটাই। যার জন্য কল্যাণপুর গ্রামবাসীদের দাবি ছিল কান্দি থানার মোড়ে কানাময়ূরাক্ষী নদীর উপর একটি ব্রিজের। বিগত ১৫ বছর ধরে এই ব্রিজের দাবি উঠতে থাকায় রাজনৈতিক নেতা-নেত্রীরা অনেকবার আশ্বাস দিয়েছেন ব্রিজ করার। কখনো পরিবহনমন্ত্রী, কখনো সেচমন্ত্রী — বিভিন্ন পদাধিকার মন্ত্রীর কাছে আশ্বাস মিলেছে ব্রিজ করে দেওয়ার। ব্রিজের টাকাও নাকি স্যাংশন করে সরকার। তবে ব্রিজ আজও পায়নি কল্যাণপুরবাসি। তবে ব্রিজের বদলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি অস্থায়ী সেতু করা হয়, যা সামান্য বৃষ্টি হলেই ভেঙে যায়।

ব্রিজ হলে যে শুধু কল্যাণপুরের কিছু গ্রামবাসীরাই উপকৃত হবেন, তা কিন্তু নয়। কান্দি থানার মোড় সংলগ্ন কানাময়ূরাক্ষী নদী চত্বরের কান্দি মহকুমা ব্যবসায়ী সমিতির যে সমস্ত ট্রান্সপোর্টের মাল নিয়ে আসা ট্রাকচালকেরাও উপকৃত হবেন। কারণ শহরের যানজট কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক সময় নো এন্ট্রি করা হয় কান্দি শহরে। আর নো এন্ট্রির ফলে ট্রাক চালকদের প্রচুর সময় অপচয় হয়।

পাশাপাশি কান্দি টোটো ইউনিয়ন এর সম্পাদক মিরাজ সেখ জানিয়েছেন, ওই ব্রিজ হলে টোটো চালকরাও উপকৃত হবে, যানজটমুক্ত হবে শহর। কান্দি বাসি এখনো আশায় রয়েছে এই ব্রিজ হবে, কান্দি শহর যানজটমুক্ত হবে,কিন্তু আদৌ কি ব্রিজ পাবে কান্দির মানুষ?তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories