Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

শিগগিরই খুলে দেওয়া হবে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়

আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির তালেবান সরকার। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বৃহস্পতিবার তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ ব্যাপারে বলেন, ‘প্রস্তুতি ও পরিকল্পনা চলছে। ইসলামিক আমিরাত আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে। শিক্ষা কার্যক্রম আবার চালু হবে।’

গত আগস্টে আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বন্ধ হয়ে যায় দেশটির সব বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হলেও খোলেনি সরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করে তালেবান সরকার। এর প্রেক্ষিতেই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার পরও সরকারি বিশ্ববিদ্যালয় না খোলায় তালেবান সরকারের সমালোচনা করে আসছে আফগানিস্তানের শিক্ষার্থীরা।

কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমিদ মৌলভি জাদা টোলো নিউজকে বলেন, ‘আমরা এমনটা বহুবার দেখেছি। তারা (তালেবান) বলছে, এ-সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। তবুও তাদের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।’

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories