Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মমতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলা করলেন রাজ্যপাল। ১০ জুলাই এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

গত বুধবার মামলাটি কলকাতার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালতে উঠেছিল।  পদ্ধতিগত ত্রুটির কারণে আবেদন প্রত্যাহার করে ফের ফাইল জমা করার নির্দেশ দেন তিনি। শনিবার শুনানির পরবর্তী দিন ঘোষণা করেন বিচারপতি।

জানা গেছে  মানহানি মামলায় তৃণমূলের দুই হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষকেও যুক্ত করা হয়েছে।

আদালতে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর করা একাধিক মন্তব্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানি হয়েছে। প্রমাণ হিসেবে একাধিক সংবাদপত্রের এই সংক্রান্ত প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ আদালতে হাজির করেন তিনি।

এরপর আইনজীবীর কাছে আদালত জানতে চান, যেসব সংবাদমাধ্যম থেকে আবেদনকারী এই খবর পেয়েছেন, মামলায় সেসব সংবাদমাধ্যমকে পার্টি করা হয়েছে কি না।

আইনজীবী বলেন, রাজ্যপালের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ইউটিউবে রয়েছে, যে কেউ সেটি দেখতে পারেন, শুনতে পারেন। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এরই মধ্যে রাজ্যপালের ওএসডিসহ তিনজনকে ১৬০ ধারায় নোটিশ দিয়ে জিজ্ঞাসা করার জন্য ডাকা হয়েছিল।

এরপর বিচারপতি জানান, মামলা প্রত্যাহার করে ফের ফাইল করুন। নাহলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাবে। এরপরেই নতুন করে আবেদন করেন রাজ্যপালের আইনজীবী। তবে এই মামলায় তৃণমূলের আরও তিন নেতাকেও জুড়ে দিয়েছেন তিনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories