Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কর্ণাটকের ‘মুসকান’এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হিন্দুত্ববাদী সংগঠনের

এনবিটিভি ডেস্কঃ কর্ণাটকের মান্ডা জেলার কমার্সের ছাত্রী মুসকান খানকে ঘিরে থাকা একদল হিন্দুত্ববাদী যুবক তাকে কলেজের মধ্যে ঘিরে ফেলে। তাদের সম্মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে বাহাদুরের মতো কলেজের মধ্যে প্রবেশ করে। এই প্রতিবাদের ভিডিও এখন দেশ তথা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

এদিকে মান্ডা জেলার হিন্দুত্ববাদী ‘নরেন্দ্র মোদী চিন্তা মঞ্চ’ সংগঠন, জমিয়ত উলেমা-ই-হিন্দের বিরুদ্ধে মান্ডা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যে, “ছাত্রীটি হিজাব নিয়ে প্রতিবাদের সময় আল্লাহু আকবর স্লোগান তুলেছিল। তাকে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে, এটা সাম্প্রদায়িকতা উস্কানি ছাড়া কিছুই নয়।”

উল্লেখ্য, কর্ণাটকের মান্ডা জেলার পিইএস কলেজের কমার্সের ছাত্রী মুসকান খান বোরকা পরার জন্য কলেজ প্রাঙ্গনে ভিড়ের মধ্যে হেনস্থা করা হয়। এককভাবে তিনি ভিড়ের মুখোমুখি হন। তোলেন এমনকি অনেক শিক্ষার্থী তাকে তাড়া করে আসে ও ‘জয় শ্রী রামে’র স্লোগান দিতে থাকে পাল্টা মুসকান ‘আল্লাহু আকবর’ স্লোগান দেয়। মুসকানের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মুসকানের সাহসের প্রশংসা করে জমিয়ত উলেমা-ই-হিন্দ ছাত্রীটিকে তার অধিকারের রুখে দাঁড়ানোর জন্য ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল। ঘোষণা মতো মুসকানের পরিবারের সঙ্গে দেখা করেন কর্ণাটক জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রতিনিধি দল। ছাত্রীটির হাতে নগদ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয়।

বুধবার হিন্দুত্ববাদী মঞ্চের রাজ্য সম্পাদক সি.টি. মঞ্জুনাথ অভিযোগ করে বলেন, “কয়েকটি সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অশান্তি সৃষ্টির জন্য নগদ পুরস্কার ঘোষণা করা একটি উদ্বেগজনক বিষয়। এই সংস্থার আর্থিক লেনদেন যাচাই বাছাই করতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে। নগদ পুরস্কার ঘোষণার এই কাজটি মৌলবাদ এবং ধর্মীয় গোঁড়ামিকে উৎসাহিত করে।”

https://twitter.com/KeypadGuerilla/status/1491665215968395264

 মুসকান তাঁর সেদিনের অভিজ্ঞতা বলেন যে, “আমাকে কলেজের গেটে একদল ছাত্র বাধা দিচ্ছিল। তারা আমাকে বোরকা ছাড়া কলেজে প্রবেশ করতে বলে, অন্যথায় আমাকে বাড়ি ফিরে যেতে বলে। আমি তাদের কথা শুনিনি।”  

 ছাত্রীটি আরও বলেন, “ঐ ভিড়ের মধ্যে আমার সহপাঠীরাও কিছু ছিল। তবে, বেশীর ভাগই আমাদের কলেজের শিক্ষার্থী ছিল না। আমি কোনো ভয় ছাড়াই ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়েছি। আমি আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। আদালতের সিদ্ধান্ত মেনে চলব।”

মুসকান আরও জানায়, সেই দিন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক তাকে সমর্থন করেছে। প্রত্যেক ধর্মের তাদের সংস্কৃতি অনুসরণ করার স্বাধীনতা রয়েছে। মুসলিম শিক্ষার্থী তাদের সংস্কৃতি অনুসরণ করবে।

এদিকে কোর্টের রায়ের জন্য প্রত্যেকই তাকিয়ে রয়েছে আদালতের দিকে। কি হবে হিজাব বিতর্কের রায়। তা এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে কর্ণাটকের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যে সরকার।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories