Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বাবরি ধ্বংসকারীদের মুক্তি দেওয়ার পুরস্কার!ডেপুটি লাকায়ুক্ত হলেন সেই বিচারপতি

নিউজ ডেস্ক : মোদি সরকারের আগমনের পর থেকে বিতর্কিত এবং স্পর্শকাতর ব্যাপারে গেরুয়া শিবিরের প্রত্যাশিত রায় প্রদান করা বিচারকদের অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে নানাভাবে। আবার সরাসরি তাদের বিরুদ্ধে রায় দেওয়া বিচারকদের পড়তে হয়েছে বিবিধ সমস্যায়। এমনকি অনেকে অভিযোগ করেন, অমিত শাহের করা অপরাধের বিচারের সঙ্গে যুক্ত জাস্টিস লয়াকে প্রাণ হারাতে হয়েছিল গেরুয়া শিবিরের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য। আবার গেরুয়া শিবির পুরস্কৃত করল তাদের প্রত্যাশা পূরণ করা এক বিচারপতিকে। বাবরি মসজিদ ধ্বংসের মামলায় যুক্ত ৩২ জন কট্টর হিন্দুত্ববাদীকে আশ্চর্যজনকভাবে বেকসুর খালাস দেয় সিবিআই এর আদালতের বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। সেটাই তার শেষ রায়। তার পর অবসরে যান তিনি। এবার তাকে উত্তর প্রদেশের ডেপুটি লকায়ুক্ত নিযুক্ত করল যোগী সরকার। ওই বিতর্কিত রায়ে যাদের বেকসুর খালাস দিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি, বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী, কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা ভারতে কল্যাণ সিং প্রমুখ উল্লেখযোগ্য।

গত বছর সেপ্টেম্বরে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত রায় দেওয়ার সময় জানায়, বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত ছিল না। এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবেও বিবেচনা করা যায় না। সিবিআই আদলতের যে বিশেষ বেঞ্চ এই রায় দেয় তার প্রধান ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, অভিযুক্তরা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন। এবং তাঁরা করসেবকদের মসজিদ ধ্বংস করতে উসকানি দিয়েছিলেন। কিন্তু বিচারপতি সুরেন্দ্র কুমার, অদ্ভুত যুক্তি দিয়ে সিবিআই এর অভিযোগ খারিজ করে সবাইকে মুক্ত করে দেন।

চমকপ্রদ বিষয় হল, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার ক্যামেরার সামনে বাবরি মসজিদ ধ্বংস করা হিন্দুত্ববাদীদেরকে নির্দোষ বলে রায় দেওয়া এই বিচারপতি এবারে নিযুক্ত হলেন রাজ্য সরকারি কর্মচারীদের দুর্নীতি দমন শাখার অন্যতম শীর্ষ আসনে। এর আগে একই রকমভাবে পুরস্কৃত হয়েছেন প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ। যাকে নজিরবিহীনভাবে অবসরের ঠিক পরেই রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করে বিজেপি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories