Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ভারতের সেলিব্রিটিরা একই সময়ে একই পোস্ট করলেন কী করে, তদন্ত করবে মহারাষ্ট্র সরকার

ভারতের সেলিব্রিটিরা একই সময়ে একই পোস্ট করলেন কী করে? বিষয়টা নিয়ে তদন্ত হবে। সোমবার এই মন্তব্য করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সম্প্রতি মার্কিন পপ স্টার রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন আন্তর্জাতিক সেলিব্রিটি ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন। তার পাল্টা টুইট করেন কয়েকজন ভারতীয় সেলিব্রিটি। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের নেতারা রাজ্য সরকারকে বলেন, সবগুলি টুইট একই সময়ে করা হয়েছে। তাঁদের ভাষার মধ্যেও মিল আছে। তখনই সরকার তদন্ত করার সিদ্ধান্ত নেয়। প্রদেশ কংগ্রেস নেতারা প্রশ্ন তুলেছিলেন, ভারতের সেলিব্রিটিরা কি বিজেপির চাপে ওই ধরনের টুইট করেছেন? এদিন সকালে তাঁরা অনলাইনে অনিল দেশমুখের সঙ্গে বৈঠক করেন। কিছুদিন আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা ধরা পড়েছে। তিনি এখন আইসোলেশনে আছেন। কংগ্রেস নেতা শচীন সাওয়ান্ত বলেন, প্রত্যেক সেলিব্রিটির লেখার ছাঁদ একই। তাঁরা প্রায় সকলেই ‘অ্যামিকেবল’ শব্দটি ব্যবহার করেছেন। তাঁর কথায়, ‘অক্ষয় কুমার ও সাইনা নেহাওয়াল হুবহু একই টুইট করেছেন। অভিনেতা সুনীল শেঠি এক বিজেপি নেতাকে ট্যাগ করেছেন। প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু তদন্ত করে দেখতে হবে, সরকার সেলিব্রিটিদের চাপ দিয়ে ওই টুইট করতে বাধ্য করেছে কিনা।’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories