Friday, March 6, 2026
26.7 C
Kolkata

কারখানায় কাজ করতে যাওয়ার সময় ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু রাজমিস্ত্রীর

আসানসোল: জামুড়িয়ার একটি বেসরকারি কারখানার গেটের বাইরে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ ওই যুবক শামসেল নামক একটি কারখানাতে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতেন। তিনি কারখানার গেটে ঢোকার সময় একটি ১০ চাকা গাড়ির তলায় পড়ে যান এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে  জানা গিয়েছে।

ওই যুবক জামুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা। যুবকের নাম লাড্ডু রুইদাস। দুর্ঘটনার পর এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবিতে গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং কারখানা সুরক্ষা কর্মীদের সঙ্গে হয় বিক্ষোভকারীদের হাতাহাতিতে বেশকয়েকজন সুরক্ষা কর্মী ও গ্রামবাসীরা আহত হয়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মৃত যুবকদের বাড়ির লোকের অভিযোগ, তাঁরা না আসার আগেই তাদের মীমাংসা হয়ে যায় এবং যে ক্ষতিপূরণ দেওয়ার কথা কারখানা কর্তৃপক্ষের, তাতে তারা রাজি নন। তাদের দাবি, ১০ লক্ষ টাকা ও একটা চাকরি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories