Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

স্কুল থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে খুন

১৭ বছরের নাবালিকাকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরজিনা খাতুন নামের ওই স্কুল ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সামশেরগঞ্জ থানার ১৫ নম্বর ওয়ার্ডের সামশেরগঞ্জ মাঠ পাড়া গ্রামে।

পরিবারের অভিযোগ, হিজলতলার ওই যুবক বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেয়। বালিকার বাড়ির লোক রাজী না হলে গালিগালাজ করে, একাধিকবার ঝামেলাও হয়। ঘটনাটি ঘটার পর থেকেই অভিযুক্ত ওই যুবক বাপি সেখ ও তার বন্ধুরা পলাতক।

অভিযোগ, সোমবার পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে স্কুলে যায় নাবালিকা। স্কুল থেকে ফেরার সময় অভিযুক্ত যুবক ও তার বন্ধুরা তাকে অন্যত্র নিয়ে গিয়ে গলা টিপে কীটনাশক খাইয়ে দেয় তারপর রাত্রি আটটা নাগাদ বাড়ির কাছে একটা জায়গায় ছেড়ে যায়। নাবালিকাকে প্রথমে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়,সেখানেই মৃত্যু হয় তার। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান নাবালিকার পরিবার। সামশেরগঞ্জ থানার পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories