Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সাইকেলে করেই অফিসে যাতায়াত করছেন তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত পৌরপিতা

সুরজিৎ দাস, নদিয়াঃ রাজনৈতিক নেতা মানেই চোখের সামনে ভেসে ওঠে দামি গাড়ি, সঙ্গে একাধিক মানুষজন সবসময় ঘিরে থাকবে তাকে। কিন্ত তাহেরপুর পৌরসভার পৌরপিতার জীবনযাপন পুরো অন্যরকমের। রোজ নিজের সাইকেল চড়ে যাচ্ছেন পৌরসভায় তাঁর পেছনেই সাইকেল চড়ে আসছেন তাঁর দেহরক্ষিও।এইরকম চিত্র দেখে প্রশংসায় পঞ্চমুখ তাহেরপুরবাসী।

উল্লেখ্য, পৌর্নির্বাচনে রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠলেও একমাত্র তাহেরপুর পৌরসভা গেছে বামেদের দখলে। আর এরই মধ্যে অতি সাধারনতার জন্য তাহেরপুর বাসীর মন জয় করে নিয়েছেন পৌরপিতা উত্তমানন্দ দাস।হাতে সাইকেল, পরনে সাধারণ পোশাক। সাইকেল চালাতে চালাতেই পথচলতি মানুষ দেখলেই দাঁড়িয়ে কথা বলছেন। সঙ্গে দেহরক্ষী তিনিও সাইকেল চালিয়ে পিছনে ছুটছে।এভাবে প্রতিনিয়ত যাচ্ছেন অফিসে।এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ছোট পৌরসভা তাই অগ্নিমূল্য পেট্রোলের দাম কিছুটা বাঁচিয়ে সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেই লক্ষ্যেই পৌরসভার গাড়ি ব্যবহার করছেন না”।

এর আগেও তিনি কাউন্সিলর ছিলেন। হাতে গোনা কয়েক দিন চেয়ারম্যানের কাজ সামলানো শুরু করেছেন।বাড়ি থেকে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বের হচ্ছেন পৌরসভার উদ্দ্যেশে।দামি পৌরসভার গাড়ি ব্যবহার না করে সাইকেল নিয়ে দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পৌরসভায় আসছেন। বিভিন্ন জায়গায় ভিজিটে যাচ্ছেন সাইকেলে করেই। তিনি বলেন, “পেট্রোলের দাম যেভাবে অগ্নিমূল্য সেই কারণেই যদি পেট্রোল কিছুটা অপচয় বন্ধ করে সেই অর্থ সাধারণ মানুষের কাজে লাগাতে পারি সেই লক্ষ্যেই আমি গাড়ি ব্যবহার করছি না”। পৌরসভার গাড়িচালক শংকর দাস বলেন, “প্রথম দিন আমি নিজেকে তৈরি রেখেছিলাম নব নির্বাচিত মেয়রকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কিন্তু তিনি আমাকে পরিষ্কারভাবেই না করে দেন। সাইকেলে করেই অফিসে আসবে বলে জানিয়ে দেন তিনি”।যদিও এই বিষয়ে তাহেরপুর শহরের তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন, “এটা সম্পূর্ণ লোকদেখানো। সবে তিনি পৌরসভার দায়িত্ব পেয়েছেন। এরপর দেখা যাক কতটা মানুষের পাশে থাকতে পারেন”।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories