Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মহাসমাবেশের দিন বাস শূন্য হতে পারে রাজ্য! আপনার রুটে বাস চলছে কি? জেনে নিন বিস্তারিত

বৃহস্পতিবার ২১ শে জুলাই তৃণমূলের সভার দিন কলকাতার রাস্তায় বাস নেই বললেই চলে। বেসরকারি বাস-মিনিবাস কার্যত উধাও হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। করনা মহামারীর দু’বছর পরে এ বার ধর্মতলায় পুরনো রীতি মেনে সভা করছে শাসকদল। সমাবেশে আসতে যাতে কারোর কোনও সমস্যা না হয় তাই জন্য শহর কলকাতা ছাড়া আরও দুই ২৪ পরগনা এবং হাওড়ার অধিকাংশ রুটে প্রায় অধিকাংশ বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছে। বাসমালিক সংগঠন সূত্রে খবর, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে অপেক্ষায় রয়েছে।গত দু’দিন ধরে উত্তরবঙ্গ বহু সংখ্যক মানুষ ট্রেনে করে কলকাতা স্টেশনে পৌঁছেছেন। তাঁদের স্টেশন থেকে আনার জন্য লেক টাউন-ঢাকুরিয়া ও নাগেরবাজার-হাওড়া রুটের বহু বাস নিযুক্ত করা হয়েছিল বলেই খবর। কামারহাটি, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, নাগেরবাজার এলাকার বিভিন্ন রুটের বাস গুলো নিয়ে নেওয়া হয়েছে বলে খবর।। রাজারহাট, নিউ টাউন, বাগুইআটির বিভিন্ন রুট বাস নেই বললেই চলে। দক্ষিণেও বেহালা, আমতলা, জোকা, সোনারপুর-সহ বিভিন্ন এলাকার প্রায় সব রুটের বাস নেওয়া হয়েছে। বাস মালিক সূত্রে খবর,‘‘বাসমালিকদের তেল এবং ভাড়ার টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। রাজারহাট-নিউ টাউন রুটে কার্যত কোনও বাস নেই।’’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories