Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

পলায়নরত মার্কিনিদের ধরে ধরে পেটাচ্ছে তালিবান

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানে থাকা মার্কিন নাগরিকদের পিটিয়েছে তালিবান। গত শুক্রবার এক ব্রিফিংয়ে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কাবুল পতনের পর মার্কিন নাগরিকরা যখন আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন তখন তালিবান গেরিলারা তাদের পেটায়। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাযর ভেতরদিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হল কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। ব্রিফিং অনুষ্ঠানে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়।
প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালের দিকে বলেছিলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকালে অস্টিন লয়েড বললেন ভিন্ন কথা। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনও কোনও সংবাদ মাধ্যম জানিয়েছে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালিবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার একাউন্টেও একই কথা বলেছেন।

গত রবিবার (১৫ আগস্ট) তালিবানের কাবুল দখলের দিন থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। তড়িঘড়ি করে আমেরিকান সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক মার্কিনি এবং যুদ্ধে সহযোগিতাকারী আফগানদের ফিরিয়ে আনার কার্যক্রম নিয়ে বিশ্বগণমাধ্যম ব্যাপক আলোচনা চলছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধীদল রিপাবলিকান পার্টির অন্যান্য নেতারাও তালিবানের এত দ্রুত আফগানিস্তান দখলকে বাইডেনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories