Friday, March 6, 2026
24.4 C
Kolkata

লক্ষ্য বিধানসভা নির্বাচন, এবার ত্রিপুরায় দলীয় কার্যালয় খুলছে তৃণমূল কংগ্রেস

ইতিমধ্যেই আগরতলায় দুটি বাড়ি দেখা হয়েছে। তার মধ্যেই একটি বাড়িতে তৈরি হবে দলীয় কার্যালয়। যার উদ্বোধন করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা দখলের লক্ষ্যে এবার সে রাজ্যে দলীয় কার্যালয় খোলার পরিকল্পনা সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস।  ৪ সেপ্টেম্বর ত্রিপুরা যাওয়ার কথা অভিষেকের। সেখানে তিনদিনের ঠাঁসা কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক বৈঠকের পাশাপাশি দলীয় কার্যালয় উদ্বোধনও তাঁর সফরসূচিতে থাকার কথা। এটা ঘটনা বাংলা থেকে নেতারা ত্রিপুরায় যাওয়ার পর অনেকেরই হোটেল পেতে সমস্যা হচ্ছে। আবার হোটেল পেলেও সাংবাদিক বৈঠক করার অনুমতি দেওয়া হচ্ছে না। অনেক সময় দলীয় কর্মীদের বাড়িতেই সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। সেই সমস্যা মেটাতেই দ্রুত দলীয় কার্যালয়ের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই বিপ্লব দেবের রাজ্যে একপ্রকার সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস। ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেড়াবেন তৃণমূল নেতারা। ১৫ দিন ব্যাপী এই যাত্রায় অংশ নিতে এরাজ্য থেকে তৃণমূলের শীর্ষ নেতা, মন্ত্রীরা ত্রিপুরা যাবেন। রাজ্যের সব জেলায় মিটিং-মিছিল করবেন। তৃণমূলের এই যাত্রার প্রথম পর্বেই সেরাজ্যে পৌঁছেছেন সদ্য কংগ্রেস ছেড়ে দলে যোগ দেওয়া অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। ত্রিপুরায় সুস্মিতাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। আগরতলায় নেমেই সেখানকার প্রাক্তন মন্ত্রী মনসুর আলীর ছেলে মুজিবর ইসলামের সঙ্গে দেখা করেন সুস্মিতা। এই মুজিবরকেই মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আগামী দু’দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।  তাঁর আগে বুধবার সকালেই ত্রিপুরা উড়ে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, “বিজেপির অনেক বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অনেকের সাথে আমাদের কথা চলছে। এর মধ্যে কাকে নেওয়া হবে, না নেওয়া হবে, সেটা দলীয় নেতৃত্ব ঠিক করবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories