Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কল্যাণী মেডিকেল হাসপাতালে চিকিৎসক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭

এনবিটিভি, কল্যাণীঃ  এবার করোনার থাবা নদীয়া কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। প্রথম দিনে চিকিৎসক এবং নার্স সহ মোট করোনা আক্রান্ত ছিল ৩০ জন। এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬৭তে। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গোটা সরকারি হাসপাতাল জুড়ে।

করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউ কে পিছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বের হয়। রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাক্স পড়া আবশ্যক করেছে প্রশাসন।

ইতিমধ্যে গোটা জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে নিয়ম না মানলে ধরপাকড় করা হয়েছে। এই পরিস্থিতিতে কল্যাণী জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের বিভিন্ন ডাক্তার নার্স এবং পড়ুয়াদের ভিতরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের করোনা টেস্ট করানো হয়।

আগের রিপোর্ট অনুযায়ী ওই হাসপাতালের মোট ৬ জন ডাক্তার ১৯ জন পড়ুয়া এবং পাঁচজন নার্সের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছিল। সেই সংখ্যাটা এবার বেড়ে দাঁড়াল ৬৭তে। বেশিরভাগ আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইন এ চলে গেছে। অনেকেই সরকারি আবাসন এ ভর্তি রয়েছে। অনেকেই আবার হাসপাতালে আলাদাভাবে করোনা চিকিৎসা ওয়ার্ডে ভর্তি রয়েছে।

রীতিমতো গোটা হাসপাতাল জুড়ে স্বাস্থ্যপরিসেবা ভেঙে পড়ার আশংকা চলছে। যদিও রাস্তায় বেরোলেই এখনো অনেক কে করোনা সংক্রমণ নিয়ে অসচেতনতা লক্ষ্য করা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories