Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঢিল ছোড়া দূরত্বে থানা, শাটার ভেঙে দু’লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী

এনবিটিভি, শান্তিপুরঃ  রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে ২ লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতী। নদীয়ার শান্তিপুর থানার পঞ্চানন তলা এলাকার ঘটনা। জানা যায়, প্রতিদিনের মত রাত দশটা নাগাদ দোকানে তালা মেরে বাড়িতে চলে যায় দোকানের মালিক। সকালে স্থানীয় মানুষজনের নজরে আসে দোকানের সামনে শাটার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।

এর পরে এলাকাবাসী ওই দোকানের মালিক কে খবর দেয়। দোকানের মালিক এসে দোকান খুলে দেখে নগদ দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি এই ঘটনার পিছনে কারা জড়িত তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 এলাকাবাসীর দাবি যত দিন যাচ্ছে চোরের উৎপাত ততই বেড়ে চলেছে। কারণ কিছুদিন আগেই ওই এলাকায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তাই এলাকাবাসী দাবি যেহেতু ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনা যথেষ্ট আতঙ্কে ফেলেছে তাদের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories