Saturday, September 5, 2026
28 C
Kolkata

কুলটিতে ফের সুড়ঙ্গের ঘর থেকে মিলল অস্ত্র কারখানার হদিস

উজ্জ্বল দাস, আসানসোল: এবার কুলটি থানার ডিসেরগড় ভাগাবান্দ ৯ নম্বর এলাকা থেকে খোঁজ মিলল অস্ত্র কারখানার ।মাটির নিচে আন্ডারগ্রাউন্ডের একটি ঘর থেকে মেলে বেশ কিছু অস্ত্র কার্তুজ ।

কয়েকদিন আগে আসানসোলের বরাকর চেকপোস্ট থেকে আস মুহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ২৫ টি ৭এমএম পিস্তল ও ৪৬ রাউন্ড গুলি। সেই ঘটনায় মোহাম্মদকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ৩ অভিযুক্তকে মুখোমুখি জেরা করলে কুলটির ডিসেরগড়ে এই অস্ত্র কারখানার হদিস পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর আগে আস মোহাম্মদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র কারবারের যোগ খুঁজতে আসানসোল দুর্গাপুর পুলিশ ঝাড়খণ্ডের ডুমরি এলাকার একটি অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছিল বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি অভিষেক মোদি ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories