Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ইরানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে খুজেস্তান প্রদেশের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দাশ্ত বোজোর্গ এবং দুবাইভিত্তিক বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এলান জেসপারসেন একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর আওতায় দুবাইয়ের কোম্পানিটি গ্যাস-ফায়ার্ড থার্মাল, সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে।

সমঝোতা স্মারকে বলা হয়েছে, আরব আমিরাতের কোম্পানিটি এই প্রকল্প যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করবে এবং আগামী গ্রীষ্মের আগেই এসব স্থাপনা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে হবে। ইরানের বার্ক নিউজ জানিয়েছে, এর আগে খুজেস্তানের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানি ইরানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর আমিরাতের অভ্যন্তরে ইসরাইলের নানামুখী তৎপরতা কারণে যখন সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের খানিকটা টানাপড়েন চলছে তখন এই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হলো। অনেকেই বিষয়টিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হিসেবে দেখছেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories